
বৃহস্পতিবার (২৩ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলার সব সার্কেল কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), ডিবির ওসি এবং জেলা পুলিশের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি, গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত তামিল এবং অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জনগণকে আরও উন্নত সেবা দিতে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন পুলিশ সুপার। এ সময় তিনি তাঁদের পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একই আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :