
নিহত কাওসার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। তিনি কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ী এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। কাওসার কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের বন্ধু শাওন জানান, শনিবার দুপুরে কয়েকজন বন্ধু মিলে ডিসি পার্কের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে কাওসার পুকুরের মাঝখানে চলে গেলে পানিতে তলিয়ে যেতে থাকেন। তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন তারা। পরে স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর কাওসারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রায় দেড় ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা কাওসারকে হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :