কাপ্তাই-রাঙামাটি সড়কে সাড়ে তিন ঘণ্টা বন্যহাতির অবস্থান


রাঙামাটি প্রতিনিধি প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ ৮১
কাপ্তাই-রাঙামাটি সড়কে সাড়ে তিন ঘণ্টা বন্যহাতির অবস্থান

কাপ্তাই-রাঙামাটি আসামবস্তী সড়কের আগর বাগান এলাকায় সড়কের ওপর দীর্ঘ সময় বন্যহাতির একটি দল অবস্থান করায় যান চলাচলে আতঙ্ক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরে বন বিভাগের তৎপরতায় হাতির দলকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এতে সম্ভাব্য দুর্ঘটনা ও হাতির আক্রমণ থেকে রক্ষা পান বহু যাত্রী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ ও আশপাশে বন্যহাতির দলটি অবস্থান নেয়। এ সময় হাতিগুলোকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

চালক ও যাত্রীরা হাতির উপস্থিতি দেখতে পেয়ে বিষয়টি পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে জানান। খবর পেয়ে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বনকর্মী ও ইআরটি (ইমার্জেন্সি রেসপন্স টিম) সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান।

বন বিভাগের সদস্যরা আতশবাজি, ফাঁকা গুলি ও গাড়ির হর্ন ব্যবহার করে হাতিগুলোকে সড়ক থেকে সরিয়ে বনের দিকে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে হাতির দলকে বনের দিকে সরিয়ে দেওয়া সম্ভব হলেও কিছুক্ষণ পর কাপ্তাই প্রবেশপথের দিকে আবার একটি বন্যহাতি সড়কে অবস্থান নেয়।

পরে ঘটনাস্থলে পৌঁছান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেন। পরিস্থিতি বিবেচনায় বন বিভাগের কর্মকর্তা, বনকর্মী ও ইআরটি সদস্যরা ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে সম্ভাব্য হাতির আক্রমণ ও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, ‘রাঙামাটি থেকে কাপ্তাই আসার সময় হঠাৎ সড়কের ওপর হাতি দেখতে পাই। সন্ধ্যার পর এ সড়কে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সবাইকে সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ করছি।’

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, ‘সন্ধ্যার পর কাপ্তাই-রাঙামাটি সড়কে বন্যহাতির চলাচল বেড়ে যেতে পারে। তাই জীবনের ঝুঁকি নিয়ে কোনো ধরনের যানবাহন নিয়ে এ পথে চলাচল না করার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে।’

ডিএফও এস এম সাজ্জাদ হোসেন বলেন, ‘বন্যহাতির উপস্থিতির কারণে সন্ধ্যার পর ওই সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যেন জীবনের ঝুঁকি নিয়ে এ পথে চলাচল না করেন।’

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১