
সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার প্রচারিত ‘মেলেখ ব্লিটজার হাইম’ শীর্ষক একটি ইসরায়েলি পডকাস্টে নেতানিয়াহু এই মন্তব্য করেন। ব্রিটিশ গণমাধ্যমে ইসরায়েল সম্পর্কিত সংবাদ নিয়ে আপত্তি প্রকাশ করতেই তিনি এমন বক্তব্য দেন।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার উদাহরণ হিসেবে নেতানিয়াহু ব্রিটিশ লেখক র্যান্ডলফ চার্চিলের প্রসঙ্গ টেনে আনেন। ১৯৬৭ সালের ‘৬ দিনের যুদ্ধে’ ইসরায়েলকে নিয়ে ইতিবাচক প্রতিবেদনের জন্য নেতানিয়াহু তার প্রশংসা করেন।
এরপরই ব্যঙ্গাত্মক সুরে নেতানিয়াহু বলেন, ‘আজকের ব্রিটেনে এমন কিছু খুঁজে দেখুন দেখি। এটিকে চাইলে আপনি ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলতে পারেন।’
পডকাস্টের পরবর্তী অংশে ২০২২ সালে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের করা একটি মন্তব্যও টেনে তিনি বলেন, একজন তো বলেইছিলেন যে পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামিক প্রজাতন্ত্র হতে যাচ্ছে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’।
তিনি আরো বলেন, আমরা নিশ্চিত করছি যাতে ইরান আমাদের এখানে দ্বিতীয় এমন কোনো রাষ্ট্র সৃষ্টি করতে না পারে। এদিকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ইসরায়েল ইস্যুতে পূর্বসূরি কিয়ার স্টারমারের তুলনায় কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন। ক্ষমতায় আসার আগেই তিনি বলেছিলেন, তার দল লেবার পার্টি গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের বিষয়ে ঠিকঠাক প্রতিক্রিয়া জানাতে পারেনি। সেজন্য তিনি ক্ষমাও চেয়েছিলেন।
আপনার মতামত লিখুন :