প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগে বহিষ্কারের কয়েক ঘণ্টা পর কৃষকদল নেতা গ্রেপ্তার


মো. আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ণ ৭৫
প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগে বহিষ্কারের কয়েক ঘণ্টা পর কৃষকদল নেতা গ্রেপ্তার

লালমনিরহাটের কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে লাঠি দিয়ে মারধর ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে শাহ আলম নামে কৃষকদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহ আলমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বুধবার সকালে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁর বহিষ্কারের কথা জানানো হয়। শাহ আলম কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি ছিলেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে প্রবাসী মান্নানের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই ভুক্তভোগী নারী কালীগঞ্জ থানায় শাহ আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে মান্নানের পরিবারের সঙ্গে শাহ আলমের বিরোধ চলছিল। এর জেরে সোমবার দুপুরে শাহ আলমসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে ওই বাড়িতে যান। একপর্যায়ে তাঁরা বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় টিনের বেড়া ভেঙে ঘরে থাকা প্রবাসীর স্ত্রীকে লাঠি দিয়ে মারধর করা হয়। পরে স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একজন ব্যক্তিকে টিনের বেড়া ভেঙে ঘরের ভেতরে হাত ঢুকিয়ে লাঠি দিয়ে এক নারীকে আঘাত করতে দেখা যায়। ভিডিওতে থাকা ব্যক্তিকে শাহ আলম বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, “থানায় দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে চলবলা ইউনিয়ন কৃষকদলের বহিষ্কৃত নেতা শাহ আলমকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১