চুয়াডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ ৪৩
চুয়াডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি পালিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।

সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ অনুসরণের ওপর আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সা.)-এর মানবতা, শান্তি ও সম্প্রীতির শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হুমায়ুন কবির, সিনিয়র সহকারী কমিশনার এস. এম. আশিস মোমতাজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা ও দেশবাসীর কল্যাণ, শান্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১