রাজনগরে জমির মূল দলিল হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি


লাখোকন্ঠ ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ ৪৪
রাজনগরে জমির মূল দলিল হারানোর ঘটনায় থানায়  সাধারণ ডায়েরি

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে জমির মূল দলিল হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন মাসুক মিয়া (৬৩) নামে এক ব্যক্তি।

 

আবেদন সূত্রে জানা যায়, মাসুক মিয়া রাজনগর উপজেলার ফতেপুর এলাকার বাসিন্দা। তিনি আবেদনে উল্লেখ করেন, ফতেপুর এলাকার মো. আব্দুল সালাম চৌধুরী, মোছা. ছুরতুন নেছা ও মো. সাদিকুর রহমান চৌধুরীর কাছ থেকে দলিল নম্বর ২৪৭৫/২০০২ মূলে মোট ৫০ দশমিক ৫০ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

 

আবেদনে আরও উল্লেখ করা হয়, জমির মূল দলিলটি সঙ্গে নিয়ে গত ৫ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল আনুমানিক ১০টার দিকে নিজ বাড়ি থেকে মোকামবাজারে যাওয়ার পথে কোনো এক স্থানে হারিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও দলিলটির সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে দলিলটি উদ্ধারের জন্য খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।

 

এ ঘটনায় ভবিষ্যতের প্রয়োজনের কথা বিবেচনা করে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য ২৫ আগস্ট ২০২৬ তারিখে রাজনগর থানায় আবেদন করেন মাসুক মিয়া।

 

আবেদনটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১