
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কদমতলা বাজারে ইউনিয়ন বিএনপি, সহযোগী সংগঠন ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কদমতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির স্থানীয় নেতারা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।
বিএনপি নেতা ও ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জ্বল বলেন, আবদুস ছালাম শেখ একজন ত্যাগী নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন। অবিলম্বে মামলা প্রত্যাহার করে তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।
বক্তারা অভিযোগ করেন, আবদুস ছালাম শেখকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বাসুদেব সেন দাবি করেন, স্থানীয় সব সম্প্রদায়ের মানুষের পাশে ছিলেন আবদুস ছালাম শেখ। তাঁর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
মানববন্ধনে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালিকিন তপন, কদমতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুকুল শেখসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :