রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় নিন্দা টিআইবির


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ ১৪৭
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় নিন্দা টিআইবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও হত্যার হুমকির ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে ঘটনায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে টিআইবি জানায়, রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনায় প্রশাসনের ব্যর্থতার কথা স্বীকার করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। পুলিশও ঘটনাস্থল থেকে সরে যায় বলে টিআইবির বিবৃতিতে বলা হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, হামলায় আহত সাংবাদিক ও শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় না নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারী, সহযোগী ও পৃষ্ঠপোষকদের জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি আহতদের যথাযথ চিকিৎসা, সাংবাদিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং দায়িত্ব পালনে ব্যর্থতার কারণ অনুসন্ধানের পাশাপাশি পুলিশের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

টিআইবি বলেছে, সাংবাদিকদের ওপর হামলা জনগণের তথ্য জানার অধিকারকে বাধাগ্রস্ত করে এবং ক্ষমতাবানদের জবাবদিহির সুযোগ কমিয়ে দেয়। রাবির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার, সহিংসতা ও পেশিশক্তির প্রদর্শনের পেছনে থাকা প্রাতিষ্ঠানিক দুর্বলতা চিহ্নিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, শুধু তদন্ত কমিটি বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়াই যথেষ্ট নয়; দল ও অঙ্গসংগঠনের সহিংসতা বন্ধে কার্যকর সংস্কার ও আত্মশুদ্ধির উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয় যেন অপরাধের সুরক্ষাকবচ না হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় প্রভাবের বাইরে থেকে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১