
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:মৌলভীবাজার ইসলামিক সোসাইটি পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ মোস্তফা একাডেমির উদ্যোগে মাসিক সর্বোচ্চ উপস্থিতি ও শিক্ষকদের সেরা পারফরম্যান্স পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ০৮ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১১টায় একাডেমির নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একাডেমির প্রিন্সিপাল মো. ইয়ামীর আলীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ইনামুল হক ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে অর্থসহ সূরা ফাতিহা তেলাওয়াত করেন শিক্ষার্থী সাইফ বিন আমীন চৌধুরী। ইসলামী সংগীত পরিবেশন করেন সামিউল আলীম শাহী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিভাবক মাওলানা আনোয়ার হোসেন, আমিন আহমদ চৌধুরী, তুহিন আহমেদ, রাশিদা আহমেদ আখন্দ, সৈয়দা উম্মে কাউছার নাদিয়া প্রমুখ।
পরে সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ উপস্থিতির জন্য ৩৬ জন ছাত্র-ছাত্রী এবং সেরা পারফরম্যান্সের জন্য ৬ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়।
সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মো. ইয়ামীর আলী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানান এবং নিয়মিত উপস্থিতি ও মানসম্মত পাঠদানের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :