
লাখোকন্ঠ অনলাইন ডেস্ক: বছরখানেক ধরেই গুঞ্জন চলছে আবারও এক হচ্ছেন সাবেক দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। অবশেষে সে রকমই হয়েছে, তবে তা বিবাহিত জীবনে নয়; ব্যবসায়িক ক্ষেত্রে এখন একই পথে হাঁটছেন এ দুই তারকা। বিচ্ছেদের ছয় বছর পেরিয়ে আবারও মিলিত হয়েছেন একই বৃত্তে। কারণ শাকিব-অপুর ব্যবসায়ী পরিচয়জুড়ে রয়েছে একই প্রতিষ্ঠান।
গত ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় ‘হারল্যান’-এর নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন অপু। এবং সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমার ওপর শাকিবের আস্থা-ভরসা অনেক বেশি। ও (শাকিব খান) জানে, আমি কিছু করতে চাইলে সেটা নিশ্চয়ই পারব।’
এই খবরে ব্যবসায়ী অপুকে শুভকামনা জানান শাকিব। তবে ভক্তরা তখনও আন্দাজ করতে পারেননি অপুর ‘হারল্যান’ কোম্পানির পরিচালক শাকিব।
সিনেমার বাইরে ব্যবসায় শাকিব, বললেন—নাম্বার ওয়ান করব সিনেমার বাইরে ব্যবসায় শাকিব, বললেন—নাম্বার ওয়ান করব
অবশেষে ২০ জানুয়ারি বিষয়টি ভক্তদের কাছে পরিষ্কার করেন তিনি
আপনার মতামত লিখুন :