নন্দীগ্রামে ন্যাশনাল স্কুলে নবীন-বরণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ
নন্দীগ্রামে ন্যাশনাল স্কুলে নবীন-বরণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল আহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার নন্দীগ্রামে ন্যাশনাল স্কুল এন্ড কলেজে নবীন-বরণ, অভিভাবক সমাবেশ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ন্যাশনাল স্কুল এন্ড কলেজ চত্বরে কুড়িপাকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানীর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি।

স্বাগত বক্তব্য রাখেন, ন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহসিন আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন, জেলা পরিষদের সদস্য মুকুল মিঞা, ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, আ’লীগ নেতা এফ ফারুক কামাল, গোলাম মোস্তফা, নন্দীগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব গোলাম মোস্তফা মতিন, প্রভাষক আব্দুস ছাত্তার, রাব্বি হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম প্রমূখ। পরে ন্যাশনাল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০