কৃষিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের কৃষি সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
কৃষিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের কৃষি সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে এই সাক্ষাতে প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. জিয়াওকুন শি।

প্রতিনিধিদলের প্রধান ড. জিয়াওকুন শি সংস্থাটির মহাপরিচালকের পক্ষে মন্ত্রীকে শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে মন্ত্রী দেশের কৃষিখাত নিয়ে বর্তমান সরকারের অগ্রাধিকারে থাকা বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি, কৃষিভিত্তিক অর্থনীতির ভিত মজবুতকরণে এফএও এর যেকোনো সহযোগিতাকে স্বাগত জানাবেন বলে মন্ত্রী প্রতিনিধিদলকে অবহিত করেন।

ড. শি তার সংস্থা কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। কৃষি পণ্যের বাজার সম্প্রসারণ, বাণিজ্যিকভাবে মৎস্য চাষে তার সংস্থা কাজ করছে বলে জানান।

এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১