অবশেষে র‍্যাবের হাতে আটক যুবলীগ নেতা!


প্রতিনিধি প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২৪, ৪:১৭ অপরাহ্ণ
অবশেষে র‍্যাবের হাতে আটক যুবলীগ নেতা!

ইসমাইল হোসেন, নিজস্ব প্রতিবেদক:কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা র্্যাবের একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় সাবেক সেনা কর্মকর্তা বুড়িচং উপজেলার মোর্শেদ আলীর মেয়ে মোসাঃ আনজুমান আলম প্রীতি নামে এক মেয়েকে কুমিল্লা মডার্ন কলেজ থেকে অপহরণ করার অভিযোগ উঠেছে চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন ও শ্রীপুর ইউনিয়ন গান্দাছি গ্রামের এয়ার আহম্মদ এর ছেলে মোঃ পারভেজ এর উপর।

পরবর্তীতে আনজুমান আলম প্রীতির বাবা মোর্শেদ আলী বাদী হয়ে কুমিল্লা জর্জ কোর্টে অপহরণ ও শিশু নির্যাতনের ৪জনকে আসামি করে মামলা দায়েল করেন, গত বৃহস্পতিবার রাতে অপহরণের মামলায় কুমিল্লা র্্যাবের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেনের বাড়ির থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে কুমিল্লা র‍্যাব।

বিশেষ সুত্রে জানাযায় সুত্রে জানাযায় আলমগীর হোসেন গ্রামের শালিস দরবার করতে গিয়ে নিরহ মানুষদের কাছ থেকে হাতিয়ে নিতো মোটা অংকের টাকা। প্রশাসন সকল কিছু জানার পর পরবর্তীতে আলমগীর হোসেনকে কুমিল্লা কোতোয়ালি থানা সোপর্দ করে। আলমগীর হোসেনের বিরুদ্ধে সকল কিছু প্রমাণিত হওয়ায় কোতোয়ালি থানা থেকে জেল হাজতে পাঠানো হয়।