অসামাজিক কর্মকান্ডে লিপ্ত আ.লীগ নেত্রীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন


প্রতিনিধি প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২৪, ৮:৩৯ অপরাহ্ণ
অসামাজিক কর্মকান্ডে লিপ্ত আ.লীগ নেত্রীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:জামালপুরে সরিষাবাড়ীতে মহিলা আ’লীগের সভাপতি শাকিলা ইয়াসমিন শিখার বিচার ও এলাকাবাসীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (২০ মার্চ) দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া আবদুল্লাহ মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘উপজেলার কামরাবাদ ইউনিয়নের মহিলা আ’লীগের সভাপতি শাকিলা ইয়াসমিন শিখা। স্বামী প্রবাসে থাকায় দীর্ঘদিন ধরে দেবর সোহেল রানার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তুলে অনৈতিক কার্যকর্ম করে আসছে। তার অসামাজিক কার্যকলাপে এলাকাবাসী বাঁধা দিলে গ্রামবাসীর বিরুদ্ধে রাজনৈতিক দাপট দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। তার এসব কর্মকান্ডে এলাকাবাসী প্রতিবাদ করলে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করেন শিখা। শাকিলা আক্তার শিখার দলীয় পদ থেকে বহিষ্কার ও বিচার দাবি করেন এবং এলাকাবাসীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন এলাকাবাসী।

সোহেল মিয়ার স্ত্রী পাপিয়া বেগম বলেন, শিখা খারাপ মহিলা, সে আমার স্বামীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। আমার সংসারটা ভেঙে দিয়েছে। আমি তার শাস্তি চাই।

এ-ব্যাপারে শাকিলা আক্তার শিখার সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি—জামায়াতে লোকজন ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে চাইছে। আমি আওয়ামী লীগ করি এটাই আমার দোষ।

উপজেলা মহিলা আ’লীগের সভাপতি জহুরা লতিফ বলেন, শাকিলার বিরুদ্ধে অভিযোগ সম্পুর্ন মিথ্যা। জাতীয় নির্বাচনে ঈগল প্রতিকের সমর্থন করার কারনে বিজয়ী ট্রাক প্রতিকের লোকজন তার বিরুদ্ধে এ অপবাদ দিয়ে যাচ্ছে

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আলমগীর হোসেন, থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, আ’লীগ নেতা জমির উদ্দিন, আবদুল মজিদ, শাকিলার শাশুড়ী আনোয়ারা বেওয়া প্রমুখ।