ঈদে পর্যটকে মুখর কুষ্টিয়া


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
ঈদে পর্যটকে মুখর কুষ্টিয়া

ঐতিহ্য, সংস্কৃতি ও সাহিত্যিক স্মৃতিতে সমৃদ্ধ কুষ্টিয়া জেলায় ঈদে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে বিভিন্ন পর্যটনকেন্দ্র

ঈদের দিন জেলায় অবস্থিত গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে ছিল শিলাইদহ কুঠিবাড়ি, লালন শাহ আখড়াবাড়ি, কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর, মীর মশারফ হোসেনের বাস্তুভিটা, লালন শাহ সেতু এবং হার্ডিঞ্জ ব্রিজ।

ঈদকে কেন্দ্র করে জেলার বিভিন্ন বেসরকারি বিনোদন কেন্দ্র কুমারখালীর আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্ক, খোকসার শিমুলিয়ার ইউটিউব ভিলেজ, ভেড়ামারার মনি পার্ক ও শহরের রোজ ভ্যালি পার্কে পরিবার-পরিজন নিয়ে ভিড় করেন অনেকে। পদ্মা ও গড়াই নদীর মোহনাতেও ঘুরতে যান ভ্রমণপিপাসুরা।

কুষ্টিয়ায় ভাড়া বাসা থেকে মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালন শাহর আখড়াবাড়িতে ঈদের দিন বাউল শিল্পীরা গান পরিবেশন করে দর্শনার্থীদের মুগ্ধ করেন। বিকাল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে লালন সংগীতের আসর বসে।

কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর ২৪ মার্চ পর্যন্ত বন্ধ রয়েছে। মীর মশারফ হোসেনের বাস্তুভিটা প্রাঙ্গণ খোলা থাকলেও জাদুঘরটি ঈদের দিন বন্ধ ছিল।

চীনের শি জিং কুষ্টিয়ার কলেজ ছাত্রীর টানে এসে হলেন সোহান

জেলার পর্যটন কেন্দ্রগুলোতে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। টুরিস্ট পুলিশ জানায়, ঈদ উপলক্ষে গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

সব মিলিয়ে ঈদকে ঘিরে কুষ্টিয়ার পর্যটনকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০