কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযান, ৩ লাখ ১৩ হাজার টাকার ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ ১২৮
কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযান, ৩ লাখ ১৩ হাজার টাকার ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৫৬৬ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব তামাকজাত দ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধীন আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সীমান্ত পিলার ১৮৪৬/১৫-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাগলাটিলা নামক স্থানে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫৬৬ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত তামাকজাত দ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্য

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০