কুষ্টিয়ায় দেবরের লিঙ্গ কেটে দিলো ভাবি!


প্রতিনিধি প্রকাশের সময় : ২৫ মে, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ণ ৫৬
কুষ্টিয়ায় দেবরের লিঙ্গ কেটে দিলো ভাবি!

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া:কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে দেবরের লিঙ্গ কেটে দেবার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে জগন্নাথপুর ইউনিয়ন এর হোগলা গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে দেবর কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, দীর্ঘদিন যাবত হোগলা গ্রামের মৃত গফুর শেখের দুই  ছেলে জালাল শেখ ও হেলাল শেখের মধ্যে বাড়ির জমির রাস্তা নিয়ে বিরোধ ছিলো। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে একই বিষয় নিয়ে বাকবিতন্ডা সৃষ্টি হলে জালাল শেখ ও তার স্ত্রী উভয় মিলে ছোট ভাই হেলালকে মারপিট করে এবং মারপিটের একপর্যায়ে জালাল শেখের স্ত্রী রোজিনা ধারালো অস্ত্র দিয়ে তার দেবর হেলাল শেখের লিঙ্গ কেটে দিলে হেলাল অসুস্থ হয়ে পরেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সাঈদ সাকিব জানান, ধারালো কোন অস্ত্র দিয়ে কেটে দেওয়ায় লিঙ্গ’র এক তৃতীয়াংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। এর পর তার লিঙ্গ সেলাই করে রোগীকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে জানান তিনি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১