কুষ্টিয়ায় পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন ও ঝাড় মিছিল


প্রতিনিধি প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ
কুষ্টিয়ায় পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন ও ঝাড় মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরে জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলায় মুল আসামিদের বাদ দিয়ে আদলতে মনগড়া তদন্ত দাখিল করার অভিযোগে দৌলতপুর থানা পুলিশের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়-মিছিল করেছেন গ্রামবাসী। বুধবার বেলা ১১টায়  উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা হাটখোলাপাড়া গ্রামে মানববন্ধন ও ঝাড়-মিছিল করেন তারা।

২০২৩ সালের ১৪ জুন বিকেলে গরুতে পাটক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ভুরকা হাট খোলাপাড়া গ্রামের রহমত মালিথার ছেলে শরিফুল মালিথা ওরফে ভেলশ মালিথা (৪৩) ও ঘেতু মালিথার ছেলে বজলু মালিথা (৪২) নামে দু’জন কৃষকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে চরাঞ্চলের এক সময়ের ত্রাশ লালচাঁদ বাহিনীর সেকেন্ডইন কমান্ড উজ্জল সর্দার সহ তার সন্ত্রাসী বাহিনী।

হত্যার এ ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ সহ ২০-২৫ জনকে অজ্ঞাত আসামী করে দৌলতপুর থানায় জোড়া খুনের মামলা করেন নিহত বজলু মালিথার ছেলে নাহিদ হাসান।

মানববন্ধনে অংশ নেওয়া জুয়াদুর রহমান জজ সহ গ্রামবাসীরা জানান, বজলু মালিথা ও শরিফুল মালিথাকে প্রকাশ্য দিবালকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়। হত্যার ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ করে আরো ২০-২৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা করেছিলাম। কিন্তু মামলাটি সুষ্ঠ তদন্ত না করে আসামীদের কাছ থেকে অবৈধ আর্থিক সুবিধা নিয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাকিবুল হাসান এজাহার থেকে হত্যাকান্ডে অংশ নেওয়া ৮ জন আসামির নাম বাদ দিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। যার কারনে হত্যা মামলায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা প্রকাশ করছেন নিহতদের পরিবার ও গ্রামবাসী।

গত ১৫ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান হত্যা মামলার মুল আসামিদের বাদ দিয়ে আদালত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরই প্রতিবাদে গ্রামবাসী পুলিশের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়- মিছিল করে।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসী দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাকিবুল হাসানকে অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান। সেই সাথে মামলাটি পুনরায় তদন্ত করে হত্যাতান্ডে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান তারা।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১