কোন ভাইলীগ বা এমপি লীগ তৈরী করতে দেয়া হবে না: ডাঃ নাজমুল হক সাগর 


প্রতিনিধি প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৪, ৪:০২ অপরাহ্ণ
কোন ভাইলীগ বা এমপি লীগ তৈরী করতে দেয়া হবে না: ডাঃ নাজমুল হক সাগর 

রফিকুল আলম বকুল,মেহেরপুর:মেহেরপুরের গাংনীতে আওয়ামী স্বেব্চ্ছাসেবক লীগ গাংনী উপজেলা শাখার উদ্যোগে ৭৪ মেহেরপুর – ২ গাংনী আসনের নব- নির্বাচিত সংসদ সদস্য ডাঃ নাজমুল হক সাগরকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের গাংনী উপজেলা শাখার আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক জীবন আকবর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব- নির্বাচিত সংসদ সদস্য ডাঃ এ এস এম নাজমুল হক সাগর। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র আশরাফুল ইসলাম,জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফুল ইসলাম সোবহান ও সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব আশিকুজ্জামান পিন্টুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ নাজমুল হক সাগর বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান বিগত নির্বাচনে দলের ও নৌকার পক্ষে কাজ করার জন্য। তিনি সমাজকে সুন্দর ভাবে পরিচালনার জন্য ও স্মাট বাংলাদেশ বিনির্মানে কাজ করার জন্য তরুনদের আহবান জানান। তিনি দলের সকল কর্মীদের একসাথে কাজ করার আহবান জানান। আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে দলের সকল কর্মীদের একসাথে কাজ করার আহবান জানান। তিনি বলেন, আমি কোন ভাইলীগ বা এমপি লীগ করতে চাইনা। আওয়ামীলীগের কর্মী হিসেবে সবাই একসাথে থাকতে চাই ও কাজ করতে চাই।