চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ ২৪৯
চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় দামুড়হুদায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে রিফাত হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার জয়রামপুর গ্রামের শেখপাড়ায় এ ঘটনা ঘটে। রিফাত ওই গ্রামের মিন্টু মিয়ার ছোট ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রিফাত। অন্ধকারে কী ঘটেছে, তা প্রথমে বুঝতে পারেননি পরিবারের সদস্যরা। পরে তাঁর শরীরে বিষক্রিয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০