
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মেদিনীপুর সীমান্ত পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর এলাকায় টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালান। এ সময় সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে চারটি স্বর্ণের বার এবং চার টুকরা স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মো. সিকান্দার আলী (৫০)। তিনি জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে তিনি একটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলেও জানা গেছে।
উদ্ধার হওয়া স্বর্ণ জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম স্বর্ণসহ এক পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তপথে স্বর্ণ পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :