জয়পুরহাটে ২৪ টি অবৈধ ইট ভাটায় অভিজান,১৮ লাখ টাকা জরিমানা


প্রতিনিধি প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ
জয়পুরহাটে ২৪ টি অবৈধ ইট ভাটায় অভিজান,১৮ লাখ টাকা জরিমানা
মোঃ ইসমাইল হোসেন,জয়পুরহাট প্রতিনিধিঃ মহামান্য হাইকোর্টের আদেশক্রমে জয়পুরহাট জেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রম এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসন। তিনটি উপজেলায় অভিজান চালিয়ে  ৯ টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে  এবং ১৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলার সুযোগ্য জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী’ র নির্দেশনাক্রমে এ অভিযান চলমান রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলায় মোট ৩০ টি অবৈধ ইটভাটা রয়েছে। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ২০ টি, পাঁচবিবি উপজেলায় ৮ টি এবং আক্কেলপুর উপজেলায় ২ টি অবৈধ ইটভাটা রয়েছে। ৩০ টি ইটভাটার মধ্যে ২৪ টিতে  অভিযান পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসন। অভিযানকালে এপর্যন্ত মোট ১৮ লাখ১০ হাজার টাকা জরিমানাও  আদায় করা হয়েছে। একই সঙ্গে অবৈধ ০৯ টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযানে উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ ও সহকারী কমিশনার ভূমি বৃন্দ এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণ এই অভিযান পরিচালনা করেন। সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও পরিদর্শক, পুলিশ বাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মচারীবৃন্দ এই অভিযানগুলোতে সহযোগিতা করেন। জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অবশিষ্ট ইটভাটায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০