জলঢাকায় ইউসিসিএএল এর ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
জলঢাকায় ইউসিসিএএল এর ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (UCCAL)-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা ২০২৬ ইং সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২৬ ইং) সকালে জলঢাকা ইউসিসিএ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ সামজিদুল ইসলাম।

সভায় সমিতির সদস্য, ম্যানেজার, পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন সমিতির পরিচালক মোঃ শফিকুল ইসলাম (সবুজ মিয়া), মোঃ মশিউর রহমান, উপজেলা সমবায় অফিসার লুবনা আক্তার এবং বিআরডিবি জুনিয়র অফিসার মোঃ মাহমুদার রহমানসহ অন্যান্য সমবায়ী সদস্যবৃন্দ।

সভায় সমিতির সার্বিক কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব, চলমান উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সমবায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন এবং সমবায়ের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শেষে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।