টাঙ্গাইলে পুলিশ- ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠি


সাইফুল ইসলাম সবুজ প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ ৫৫
টাঙ্গাইলে পুলিশ- ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠি

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল:

টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে শনিবার(৩১ অক্টোবর) আদালতের সম্মেলনকক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা এবং দায়রা জজ মো. হাফিজুর রহমান।

ফোকাল পার্সন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ আল্লাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পিবিআই’র পুলিশ সুপার, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ডাঃ ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, পিপি টাঙ্গাইল, জেলা এডভোকেট বার সমিতির সভাপতি-সাধারন সম্পাদক, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম ও জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার বক্তব্যে সাক্ষী আসামীর প্রতি ইস্যুকৃত সমন, গ্রেফতারী পরোয়ানা এবং ক্রোকী পরোয়ানা দ্রুত তামিলের জন্য সকল অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। প্রতিদিন আদালতে আনীত আসামীদের দুপুরে খাবার সরবরাহ করার জন্য জেল সুপারকে জেল কোড অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণরে জন্য নির্দেশ দেন। গণপূর্ত বিভাগের প্রতিনিধিকে আদালতের লিফট সচল রাখাসহ যাবতীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আহবান জানান। ফৌজদারী মামলা দ্রুত এবং কার্যকর তদন্ত নিশ্চিত করে তিনি যথাসময়ে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা, লাশের ময়নাতদন্ত দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার পরার্মশ দেন। ছুটির দিনে নিয়মিত সাধারন দিনের ন্যায় বিচার কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি দ্রুত মামলা নিষ্পত্তিসহ টাঙ্গাইলের ফৌজদারী বিচার ব্যবস্থাকে আরো গতিশীল এবং ত্বরান্বিত করণে সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের পরামর্শ দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার আদালত কর্তৃক ইস্যুকৃত সাক্ষীর প্রতি সমন, গ্রেফতারী পরোয়ানা এবং ক্রোকী পরোয়ানাসহ তদন্ত প্রতিবেদন দ্রুত তামিল এবং প্রেরন সহ সকল বিষয়ে সহযোগীতার আশ্বাস দেন।
কনফারেন্সে প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান মামলা দ্রুত নিষ্পত্তিকরন এবং ফৌজদারী বিচার ব্যবস্থা গতিশীল করার লক্ষ্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

কনফারেন্সে উপস্থিত ছিলেন, স্পেশাল ম্যাজিস্ট্রেট (বিদ্যুৎ আদালত), যুগ্ন জেলা ও দায়রা জজ-১ম আদালত, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ, পারিবারিক আদালতের বিচারকগণ, কোর্ট ও ট্রাফিক ইন্সপেক্টর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রবেশন অফিসার, সমাজসেবা ও ঔষধ প্রশাসন অধিদপ্তর, সিএসআই ও জিআরও প্রমুখ।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১