দ্বিতীয় দিনেও প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন কুসিকের চার প্রার্থী!


প্রতিনিধি প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩৮ অপরাহ্ণ
দ্বিতীয় দিনেও প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন কুসিকের চার প্রার্থী!

রুবেল মজুমদার,কুমিল্লা:আসন্ন ৯ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দের দ্বিতীয় দিনও মাঠ চষে বেড়িয়েছেন মেয়র পদে চার প্রার্থীরা।

 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই দুপুর পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যান প্রার্থীরা।

বিকেলে বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করেন তারা।

 

শনিবার রাজগঞ্জ, চকবাজার, কান্দিরপাড়ের খন্দকার হক ম্যানশন ও সাত্তার খান কমপ্লেক্সে গণসংযোগ করেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

 

বিগত বারের মতো তিনি এবারও টেবিল ঘড়ি প্রতীকে নির্বাচন করছেন। গণসংযোগ চলাকালে সাংবাদিকদের সাক্কু বলেন, গত নির্বাচনে আমাকে হারানো হয়েছিল। একটি সাত বছরের শিশুও এ কথা বলে দিতে পারবে। গতবার যে ফল দিতে আধাঘণ্টা লাগার কথা, সেখানে আড়াই ঘণ্টা সময় লাগিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এবার আমরা তার পুনরাবৃত্তি চাই না।

 

তিনি বলেন, আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করে যেতে চাই। কুমিল্লা সিটির মানুষ আমাকে সে সুযোগ করে দেবে বলে আশা রাখি।

 

এদিকে এমপি বাহার কন্যা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা প্রথম বার মেয়র পদে

বাস প্রতীকে নির্বাচন করছেন।

 

তিনিও নগরের ১ ও ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় উঠান বৈঠকে তিনি বলেন, আমার বাবাকে আপনার বারবার মূল্যায়ন করেছেন। চাচা আরফানুল হক রিফাতকেও আপনারা বিজয়ী করেছিলেন। এবার আমাকেও আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন।

ইনশাআল্লাহ কুমিল্লা নগরীতে একটা আধুনিক নগরী হিসেবে উপহার দিবো।

 

আগের মতো এবারও ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

 

নগরের বাদুড়তলা, কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ, চকবাজার ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের বলেন, আমার কর্মীদের কে নানাভাবে হয়রানি করা হচ্ছে, প্রচারণা বাধা দেওয়া হচ্ছে, কর্মীদেরকে বিভিন্ন ধরনের হুমকি পালন করা হচ্ছে,আশা করি নির্বাচন কমিশন বিষয়টি দেখবে। ইনশাআল্লাহ এবার ঘোড়ার বিজয় হবে। মানুষ একটা সুন্দর নগরীর জন্য শেষ চেষ্টা করে যাচ্ছে।

 

 

এদিকে প্রচারণার দ্বিতীয় দিন নগরীর ১৬, ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর-রহমান মাহমুদ তানিম।

 

তিনি হাতি প্রতীকে নির্বাচন করছেন। তানিম বলেন, কুমিল্লার মানুষ গত ৪০ বছর ধরে আমাকে চেনে। এবার সঠিক মূল্যায়নের সুযোগ এসেছে। নগরীকে বদলে দিতে সঠিক ব্যক্তিকে খুঁজে নেবে কুমিল্লার মানুষ।

 

উল্লেখ্য,২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। যে কারণে কুমিল্লা সিটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। নির্বাচন ৯ মার্চ নিজ নিজ অধিকার প্রয়োগ করবেন।