
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধামইরহাট উপজেলার আরানগর ইউনিয়নের আমাইতাড়া থেকে ফতেপুরগাড়ী সড়কের চকভবানী এলাকায় একটি ছোট সেতুর ওপর অভিযান চালানো হয়।
এ সময় চকবদন গ্রামের মো. আজিজুল হকের ছেলে আলম বাবুকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
পুলিশের ভাষ্য, বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিজের হেফাজতে রাখার অভিযোগে আলম বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :