নওগাঁ-৩ আসনে সংসদ সদস্যের প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ ৯৪
নওগাঁ-৩ আসনে সংসদ সদস্যের প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে উদ্যোগ নিয়েছেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে পাহাড়পুরের পর্যটন উন্নয়ন, স্থানীয় যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান এবং বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগসহ বিভিন্ন বিষয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ৯ আগস্ট পৃথক চারটি চিঠিতে এসব বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাঠানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সংসদ সদস্যের কার্যালয় সূত্রে জানা গেছে।

এর মধ্যে ঐতিহাসিক পাহাড়পুর সোমপুর মহাবিহারকে কেন্দ্র করে পর্যটন খাতের উন্নয়নে স্থানীয়ভাবে দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বদলগাছী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পর্যটন ও আতিথেয়তা খাত-সংশ্লিষ্ট বিশেষ কারিগরি প্রশিক্ষণ কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের প্রশিক্ষণ চালু হলে স্থানীয় তরুণদের পর্যটন খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ ছাড়া পাহাড়পুর সোমপুর মহাবিহারকে কেন্দ্র করে ‘বদলগাছী সমন্বিত পর্যটন অঞ্চল ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ গ্রহণের প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পাহাড়পুরকেন্দ্রিক পর্যটন ব্যবস্থাপনা, যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়নের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি, সার্জারি ও অ্যানেসথেশিয়া বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাঠানোর জন্য স্বাস্থ্যসেবা বিভাগকে বলা হয়েছে।

সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতেই এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিগুলোতে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, পাহাড়পুরকে কেন্দ্র করে পর্যটন ও প্রশিক্ষণ কার্যক্রম চালু হলে ঐতিহাসিক এই স্থানের পর্যটন সম্ভাবনা বাড়ার পাশাপাশি স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হলে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সংসদ সদস্য ফজলে হুদা বাবুল সাধারণ মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তাঁদের ভাষ্য, কোনো মধ্যস্থতা ছাড়াই তাঁর কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ রয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে চলমান উদ্যোগগুলো দ্রুত বাস্তবে রূপ নেবে—এমন প্রত্যাশা তাঁদের।

তাঁরা সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১