নবীনগরে ২ জনকে কুপিয়ে গুরুতর আহত!


প্রতিনিধি প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ
নবীনগরে ২ জনকে কুপিয়ে গুরুতর আহত!
  • মোহাম্মদ জুয়েল রানা, নবীনগর প্রতিনিধি:
  • ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে আলোচিত মাসুদ হত্যার পর থেকেই বেশ কয়েকমাস পলাতক ছিল আসামি পক্ষের লোকজন। এরই মধ্যে আসামি পক্ষের বাড়িঘর ভাঙচুর লুটপাটসহ ব্যাপক হয়রানি হওয়ার অভিযোগ উঠে মামলার বাদী পক্ষের উপর। যার পরিপ্রেক্ষিতে নবীনগর থানা পুলিশ লুটপাটের বেশ কিছু মালামাল অভিযান চালিয়ে উদ্ধারও করেছেন তখন।

 

এখনো এই মামলার বেশ কয়েকজন আসামি পলাতক রয়েছে, অনেকেই জামিনে আছেন। তবুও থেকে নেই সংহিতার খবর। অতি সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের আগে আবারও পলাতক আসামি সফিক-এর সন্ধানে পরিবারের সদস্যদের উপর হামলা চালায় নিহত মাসুদ হত্যা মামলার বাদী পক্ষের লোকজন।

 

সে সময় তারা মাসুদ হত্যার অন্যতম আসামি সফিক এর ভাই হওয়ার কারণে রফিক নামে এক মাইক্রো গাড়ি চালককে বেদড় পিটিয়ে হাত ভেঙে দেয়, উল্টো চিকিৎসা নেয়ার আগেই দলীয় প্রভাব দেখিয়ে পুলিশের হাতে আটক করিয়ে দেয়, পরে নবীনগর থানা পুলিশ রফিক এর নামে কোনো মামলা না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে ছেড়ে দেন।

 

সোমবার (১৫ জানুয়ারি) বিকালে পুনরায় এই মাসুদ গং সফিক এর আরেক ভাই রুবেল ও তার চাচাকে দা দিয়ে কুপিয়ে ও পিছনে বাহুবলী তীর বসিয়ে দিয়ে গুরুতর আহত করে ফেলে যায়, স্থানীয়রা উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

 

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে, সফিক গ্রামে বিভিন্ন ধরনের অপকর্ম করার অভিযোগ থাকলেও তার দুই ভাই রুবেল ও রফিক এর কি অপরাধ ছিল ? তারা গ্রামে শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে না পারলে, মাসুদ গং দের বিরুদ্ধে ইতোমধ্যে মাসুদ হত্যার পর লুটপাট বাড়িঘর ভাঙচুর, পুকুরের মাছ ছুরি ডাকাতি অপহরণ ও নারী নির্যাতন সহ অসংখ্য অপরাধী মামলা হয়েছে তারপরও ওরা কি করে গ্রামে থেকে এসব জঘন্য অপরাধ করে চলেছে তবুও কেন কোনো ব্যবস্থা নেয়া হয় না এমন প্রশ্নও তুলেছেন কেউ কেউ?

 

যদিও নবীনগর থানা পুলিশ মাসুদ গংদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিজ্ঞ আদালতকে অবগত করেছিলেন। অদৃশ্য কারণে তারা এখনো বাহিরে থেকে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

 

তারা পুরো বিষয়টি নবনির্বাচিত এমপি ফয়জুর রহমান বাদলকে গভীরভাবে পর্যবেক্ষণ করে শান্তিপূর্ণ জীবন যাপন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।