নেত্রকোণার দূর্গাপুরে শুটার শামীম বাহিনীর হামলায় নিহত:০১ আহত: ১৪


প্রতিনিধি প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩২ অপরাহ্ণ
নেত্রকোণার দূর্গাপুরে শুটার শামীম বাহিনীর হামলায় নিহত:০১ আহত: ১৪

রাকিবুল ইসলাম লিমন, নেত্রকোণা:নেত্রকোণার দূর্গাপুরে বিএনপি নেতা আবু আওয়ালের ক্যাডার শুটার শামীম বাহিনীর হামলায় আওয়ামী লীগ কর্মী মজিবুর রহমান (৫০)নিহত ও অপর ১৪ জন আহত হয়েছে।

 

আজ রবিবার দুপুরে দূর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের শিবগঞ্জ বাজারের কাশিয়াগড়ায় শুটার শামীম বাহিনীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আউয়ালের ছোট ভাই শুটার শামীম ও হাবিবের নেতৃত্বে ক্যাডার বাহিনী মুজিবুর রহমানের বাড়ির পাশে হামলা চালায়। এ সময় মজিবুরসহ বেশ কয়েকজনকে আহত হয়।

 

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দূর্গাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত ৩জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

নিহত মজিবুর রহমান দূর্গাপুর উপজেলার নলজুরী গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র ।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হারুন অর রশিদ

জানান নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। যেকোন ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মেতায়েন করা হয়েছে, এবং অপরাধীদের ধরতে পুলিশের বিভিন্ন টিম মাঠে কাজ করছে।

 

উল্লেখ্য শুটার শামীম বাহিনীর হামলায় গত বছর আওয়ামী লীগ নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমা ও নিহত মুজিবুরের ভাই নুরুন্নবী নিহত হয়েছিল।

শুটার শামীমের নামে হত্যা, অস্র, মাদক ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।