
পুলিশ সূত্রে জানা যায়, শহরের মহিপাল এলাকায় স্টার লাইন সুইটসের শাখা ব্যবস্থাপক জাহিদ হাসান রাফি তাঁর ব্যবহৃত কালো রঙের একটি মোটরসাইকেল পার্কিং করে রাখেন। রাত সাড়ে ১১টার দিকে ফিরে এসে সেটি না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পরপরই ফেনী মডেল থানার একটি দল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। পরে মধ্যম চাড়ীপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং মো. রাসেল (২৩) নামের এক যুবককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মোটরসাইকেলটি চুরির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :