ফেনীতে ১৫ মামলার আসামি দু.র্ধ.র্ষ স.ন্ত্রা.সী এনামুল হক রুবেল গ্রে.প্তা.র


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২৬, ২:০০ অপরাহ্ণ ১৫৩
ফেনীতে ১৫ মামলার আসামি দু.র্ধ.র্ষ স.ন্ত্রা.সী এনামুল হক রুবেল গ্রে.প্তা.র

ফেনীর ছাগলনাইয়ায় ডাকাতি, দস্যুতা, নারী অপহরণ, মাদক, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৫টি মামলার পলাতক আসামি ও দুর্ধর্ষ সন্ত্রাসী এনামুল হক রুবেলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় ফেনী শহরের ট্রাঙ্ক রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এনামুল হক রুবেল ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের মো. ওবায়দুল হক মেম্বারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ছাগলনাইয়া থানার একটি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিনুর ইসলামের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে সে গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে ছাগলনাইয়া ও পরশুরাম থানায় ডাকাতি, দস্যুতা, নারী অপহরণ, অস্ত্র, মাদক, সিঁধেল চুরি, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধাদানসহ অন্তত ১৫টি বিচারাধীন মামলা রয়েছে।

ছাগলনাইয়া থানা পুলিশ জানিয়েছে, চিহ্নিত এই অপরাধীকে জিজ্ঞাসাবাদ এবং তার কাছ থেকে অবৈধ অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধারের লক্ষ্যে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

“চিহ্নিত সন্ত্রাসী এনামুল হক রুবেল গ্রেপ্তারের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।”
— মোহাম্মদ আবু তাহের, অফিসার ইনচার্জ (ওসি), ছাগলনাইয়া থানা

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১