বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত 


প্রতিনিধি প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছে।

সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার নিমতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয়এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলটি ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে সকাল সাড়ে ৮ টার দিকে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বাস ষ্ট্যান্ড সংলগ্ন ফ্লাইওভারের নিচে পৌছলে অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থালে মৃত্যুবরণ করেন।

মুন্সীগঞ্জ শ্রীনগর হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ফাড়িতে নিয়ে আসা হয়েছে। তবে তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০