
সাইদুল ইসলাম (মাসুম), চট্টগ্রাম:মান্না জাকির নাজাকাত। পারিবারিক ভাবে বেড়ে উঠা দুটি ভাষা, দুটি ভিন্ন স্বত্তা ও দুটো শৈল্পিক সংস্কৃতির আদলে। তার মা সৈয়দা নিগার সুলতানা ভারতের উত্তর প্রদেশের লখনউ সম্রাজের সম্ভান্ত্র শিয়া সুফি ভাবাদর্শের মুসলিম পরিবারের মেয়ে এবং বাবা মোহাম্মদ আবদুল মতিন প্রধান ছিলেন নোয়াখালীর রামপুর গ্রামের প্রধান বাড়ির একজন বাঙালি সুফি চিন্তাধারা পরিবারের সন্তান। নিগার ও মতিন দম্পতির ৪ সন্তানের মধ্যে মান্না জাকির নাজাকাত ৩য়। শৈশব থেকেই তার বেড়ে ওঠা সাংস্কৃতিক পরিমন্ডলে। মায়ের সংস্কৃতি, তার নানার লেখা শায়েরী ও মার্সিয়া সঙ্গীতের প্রতি গভীর অনুরাগে প্রথম স্বর সুর তার কন্ঠে ধারণ হয়। স্কুল জীবনে যুব সমাজের সামাজিক আন্দোলন স্কাউটিং করতে গিয়ে তাঁবু জলসার মহড়ায় অন্যদের সাংস্কৃতিক কার্যক্রম, যেমন – নাচ, গান, অভিনয় ইত্যাদি দেখে তার ভেতরের শিল্পী স্বত্তা পুরোদমে জেগে উঠে। এরপর থেকে তাকে আর কেউ সাংস্কৃতিক কার্যক্রমে পিছিয়ে রাখতে পারেনি। শুরু হয় তার নাচ ও গানের তালিম নেয়া। সর্বপ্রথম গানের তালিম নিয়েছেন প্রয়াত মমতাজ কাওয়ালের কাছে। শেখেন কাওয়ালি রাগ প্রধান গান ধর্মীয় প্রার্থনা সঙ্গীত। বর্তমানে গান শিখছেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী সঞ্জীব কুমার নাথের কাছে।
মান্না জাকির নাজাকাত চট্টগ্রামে বহুমুখী প্রতিভার শিল্পী হিসেবে বেশ কয়েকবার সম্মাননা পেয়েছেন। সংস্কৃতি পরিমণ্ডলে পদার্পণ করার পর পরই ২০০৭ সালে, বিউটিফিকেশন এর উপর কোর্স করেন। এনটিভি-তে সাক্ষাৎকার চলাকালীন চিটাগাং উইমেন চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী তার হাতের কাজ দেখে বেশ প্রশংসা করেন এবং বিউটিফিকেশন এর একটি কোর্স তাকে উপহার দেন। তারপর থেকেই মান্না জাকির নাজাকাত-কে আর পিছে ফিরে তাকাতে হয়নি।
মেকআপ করিয়ে যা টুকিটাকি ইনকাম করতেন সেটা দিয়ে তিনি নৃত্য শেখা শুরু করেন। প্রথম নৃত্য শেখার হাতে খড়ি চট্টগ্রামের স্বনামধন্য ওড়িষী নৃত্যশিল্পী প্রমা অবন্তীর কাছ থেকে।
ওড়িষী নৃত্য শেখা কালীন তার ভরত নাট্যম নৃত্য খুব ভালো লেগে যায়। ওড়িষী নৃত্যের পাশাপাশি মান্না জাকির নাজাকাত ভরত নাট্যম এর তালিমও নেয়া শুরু করেন। চট্টগ্রামের স্বনামধন্য ভরত নাট্যম নৃত্যশিল্পী শুভ্রা সেন গুপ্তের কাছে। এভাবেই ৫,৬ বছর নৃত্য শিখতে শিখতে শিল্পকলার চার বছরের নৃত্য কলার কোর্সটিও সম্পন্ন করেন।
ভাগ্যবশত: ভারত থেকে আগত কালারি পাইটট্টু গুরু কাজল হাজরার ওয়ার্কশপেও যোগ দেন এবং সেখানেই তার চোখে পড়ে যান। এরপর শ্রী কাজল হাজরা তাকে কলকাতায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে মান্না জাকির নাজাকাত ২০১২ সালে গুরু শিষ্য পরম্পরায় দুই বছরের একটি কোর্স শ্রী কাজল হাজরার বাড়িতে থেকে শিখে সম্পন্ন করে আসেন। বর্তমানে তার একটি নৃত্যকলা শেখানোর প্রতিষ্ঠান আছে। যার নাম ‘নৃত্য ভূমি’। তার এই প্রতিষ্ঠান থেকে এই পর্যন্ত শাস্ত্রীয় নৃত্য থেকে দুজন শিশু জাতীয় পুরস্কার অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশ টেলিভিশনে চেতনায় নজরুল অনুষ্ঠানে প্রতিমাসেই নৃত্য পরিবেশন করে থাকেন তিনি।
মান্না উল্লেখ্য যোগ্য বেশ কিছু নৃত্য নাট্যতে কাজ করেছেন। শ্যামা, চিত্রাঙ্গদা চন্ডালিকা, চাঁদের পাহাড়। চট্টগ্রামের লোকগাঁথা আমেনা সুন্দরী।
এছাড়াও তার নিজের লেখা গল্পগ্রন্থ এবং ডিরেকশন দেওয়া নৃত্যনাট্য।
১.বারামখানা,, ২.ছায়াময়ী মায়াময়ী,, ৩.ভাঙ্গা মালসায় আধখানা চাঁদ,, ৪.টানা হেঁচড়া ৫.ফুলকুমারি।
মান্না জাকির নাজাকাতের শুধু নৃত্য এবং গানেই পারদর্শিতা সীমাবদ্ধ নয়। তিনি ১৭ বছর ধরে মঞ্চ নাটকে কাজ করছেন। তিনি নিয়মিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক মোস্তফা কামাল যাত্রার অধীনে নাট্যধার একটি থিয়েটার দলের সাথে কাজ করছেন। উল্লেখ যোগ্য মঞ্চ নাটকে কাজ করেছেন,ভগা কাইন,, স্মৃতি ৭১,, শিখন্ডি কথা,, বধ্যভূমি,,পন্ডিত বিহার বিশ্ববিদ্যালয়।
বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী তার নিজের ড্রেস ডিজাইন হাউজ, লখনৌ ঘারানার সমস্ত ফ্যাশন রিলেটেড কাজগুলো নিজেই ডিরেকশন দিয়ে থাকেন।
মান্না জাকির নাজাকাত।একুশে ফেব্রুয়ারির থিম বেইজে,, বাংলাদেশের খ্যাতিমান ক্রিকেটার সাকিবুল হাসান এর পেজই মোনাক মাঠ এর ইন্টারন্যাশনাল ওভিসিতে কাজ করেছেন।
এই বছর থিম বেইজ ক্রিয়েটিভ ভিডিও বানিয়েছেন নিজের লেখা গল্প ফুল কুমারী,, ভিডিও চিত্রের গল্পে,, অভিনয়শিল্পী হিসেবে নিজে কাজ করেছেন এবং এটি তিনিই নির্দেশনা দিয়েছেন।
এই শিল্পী সমাজের রূপান্তরকামীদের কে শৈল্পিক এবং নান্দনিকতার অঙ্গনে আহ্বান জানানোর জন্য নিজেকে রূপান্তরিত নারী হিসেবে বহুবার রূপসজ্জায় নিজেকে নির্মিত করেছেন।
চট্টগ্রামের শিল্পাঙ্গনে থিয়েটার গ্রুপগুলোতে প্রায় সময় নাটকে নৃত্যের ব্যবহার কর্মশালা করিয়ে থাকে যোগ ব্যায়াম এবং কনটেম্পোরারি নৃত্যের উপরে।
বিস্তার শিল্প উৎসব ও গথে ইনস্টিটিউট আয়োজনে ২০১৯ এ ক্রিয়েটিভ নৃত্য পরিবেশন করেছেন।
সম্মাননা পেয়েছেন,
➤ গ্রুপ থিয়েটার উৎসব ২০১৮,, ২০১৯।
➤ ফ্যাশন ফর লাইফ সিজন ৫, বিবি রাসেলের কাছ থেকে।
➤ গুণী সম্মাননা পেয়েছেন গ্রীন লীফ ষষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন ২০২৩।
➤ গুণীজন সম্মাননা পেয়েছেন ফ্যাশন টুগেদার, ২০১৬।
➤ নৃত্য ও অভিনয়ে বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার।
আপনার মতামত লিখুন :