
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বান্দরবান জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রকল্পের আওতায় প্রত্যেক উপকারভোগীর মাঝে আম, নারিকেল, তেঁতুল, লিচু, সুপারি ও কাঁঠালসহ ৬ প্রজাতির মোট ২০০টি ফলজ চারা বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেককে জৈব সার, রাসায়নিক সার এবং কীটনাশকও দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চারা তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, জেলার হর্টিকালচার সেন্টারের উপপরিচালক লিটন দেবনাথ, সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ নাছির উদ্দিনসহ পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা।
আয়োজকরা জানান, বান্দরবান জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর অসহায়, গরিব ও দুঃস্থ পরিবারের আত্মকর্মসংস্থান, আর্থসামাজিক উন্নয়ন এবং জীবন-জীবিকার মানোন্নয়নের লক্ষ্যে ‘বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন এবং গবাদিপশু, হাঁস-মুরগি, ফলজ ও বনজ চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ প্রকল্প (জুলাই ২০২৫-জুন ২০২৮)’ এর আওতায় ৭ উপজেলায় মোট ৮৫০ জনকে চারা বিতরণ করা হবে।
এর মাধ্যমে উপকারভোগীদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও ফল উৎপাদন বৃদ্ধিতেও ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :