বার আউলিয়া এম.এ শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজে ভয়াবহ আগুন


প্রতিনিধি প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ণ
বার আউলিয়া এম.এ শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজে ভয়াবহ আগুন

মো: সাজ্জাদ হোসেন সীতাকুণ্ড (চট্টগ্রাম):চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া ৪নং ওয়াডে সমুদ্র উপকূলীয় এলাকায় অবস্থিত মোঃ মাহাবুব আলম মালিকানাধীন এম.এ শিপব্রেকিং ইয়ার্ডে

স্ক্র্যাপ জাহাজে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,মালিক পক্ষের অবহেলা ও নিরাপত্তাহীনতার কারেন এ ধরনের দূঘটনা হচ্ছে।এর আগে ২০২২ সালের রুবেল নামের স্থানীয় এক যুবক একি ইয়ার্ডে দূঘটনা ঘটে মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারী ২৩)সকাল ১০টার দিকে উপজেলার বারআউলিয়া এলাকায় এম.এ শিপব্রেকিং ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় ইঞ্জিল রুমে আগুন লাগে। তারপর আগুন জাহাজের কেবিন সহ চারিদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে,ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে টানা ৫ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে বলে বিষয়টি নিশ্চিত করেন কুমিরা ফায়ার সার্ভিসের অফিসার আল মামুন।তিনি বলেন,এ ঘটনায় আগুনের সূত্র পাত এবং
কি পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে তা বলা যাচ্ছে না।তবে এই বিষয়ে মালিক পক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১