ব্রাহ্মণবাড়িয়ায় ৫ শতাধিক শীতার্তের মাঝে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির কম্বল বিতরণ


প্রতিনিধি প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৪, ৮:১৬ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ শতাধিক শীতার্তের মাঝে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির কম্বল বিতরণ

বাহাদুর আলম,ব্রাহ্মণবাড়িয়া:সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায়তে পাঁচ শতাধিত অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃপক্ষ। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর এলাকা বিরাসারে বিজিএফসিএলের প্রধান কার্যালয়ে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিজিএফসিএলের প্রধান কার্যালয় ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন ‘এ’ ও লোকেশন ‘বি’- তে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সুলতান ও মহাব্যবস্থাপক (প্রশাসন) হাবিবুর রহমানসহ বিজিএফসিএলের অন্যান্য মহাব্যবস্থাপকগণ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।