ময়মনসিংহের ফয়েজ ক্যাডেট একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ১৩ বছরের সাফল্য উদযাপন


কাউছার পারভেজ শাকিল, ত্রিশাল (ময়মনসিংহ) প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ ৪১৭
ময়মনসিংহের ফয়েজ ক্যাডেট একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ১৩ বছরের সাফল্য উদযাপন

ময়মনসিংহের ফয়েজ ক্যাডেট একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের ১৩ বছরের সাফল্য উদযাপন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটে ময়মনসিংহ নতুন বাজার কমার্স কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘তিল তিল সাধনা থেকে সাফল্যের অনন্য শিখরে’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষাবিদ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে মেডেল, ক্রেস্ট, সনদ ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সাফল্যের অভিজ্ঞতা, অভিভাবকদের অনুভূতি এবং অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে ফয়েজ ক্যাডেট একাডেমির ১৩ বছরের শিক্ষা কার্যক্রম ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ২০১৩ সালে সীমিত পরিসরে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে জেলার অন্যতম পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই পাঠ্যবইভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির অর্জনের মধ্যে রয়েছে ২০১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এক শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন। এ ছাড়া এ পর্যন্ত পাঁচ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ২০২৩ সালে ৯০ জনের বেশি শিক্ষার্থীর বৃত্তি অর্জন প্রতিষ্ঠানটির জন্য নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবছর সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন মেধা, সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতায়ও শিক্ষার্থীরা সাফল্য অর্জন করছে।

একাডেমিতে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত নিয়মিত পাঠদানের পাশাপাশি প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিশেষ প্রস্তুতি, সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোচিং, নিয়মিত মূল্যায়ন, মডেল টেস্ট, অভিভাবক সভা এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একাডেমির পরিচালক ফয়েজ আহমেদ বলেন, “গত ১৩ বছরের প্রতিটি অর্জনের পেছনে শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের অকুণ্ঠ সহযোগিতা রয়েছে। আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, বরং দেশ ও সমাজের জন্য যোগ্য, সৎ ও মানবিক নাগরিক গড়ে তোলা।”

অনুষ্ঠানের শেষে আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। শিক্ষার মানোন্নয়ন এবং আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে ফয়েজ ক্যাডেট একাডেমি আগামী দিনেও কাজ করে যাবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১