মাগুরায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ, জয় আর্জেন্টিনার


মিরাজ হাসান, মাগুরা প্রকাশের সময় : ৫ জুন, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
মাগুরায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ, জয় আর্জেন্টিনার

মাগুরায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে একটি প্রীতি ফুটবল ম্যাচ। সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহে ম্যাচটি হয়ে ওঠে উৎসবমুখর।

শুক্রবার বিকেলে মাগুরা শহরের নোমানী ময়দানে ইসলামপুরপাড়া যুব সংঘের উদ্যোগে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। খেলার শুরু থেকেই দুই দলের সমর্থকদের সরব উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় বিশ্বকাপের আবহ।

ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা সমর্থক একাদশের পক্ষে একমাত্র গোলটি আসে। এরপর ব্রাজিল সমর্থক দল একাধিক আক্রমণ চালিয়ে সমতায় ফেরার চেষ্টা করলেও সফল হতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা সমর্থক একাদশ।

খেলা দেখতে আসা দর্শকেরা প্রিয় দলের জার্সি, পতাকা ও স্লোগানে মুখর করে তোলেন পুরো মাঠ। অনেকেই বলেন, এটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়; বরং ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপের আগাম আনন্দ ভাগাভাগির একটি উপলক্ষ।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাবেক মাগুরা জেলা ক্রিকেট কোচ গোরকি। আয়োজকদের ভাষ্য, খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়াবে।

মাগুরার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০