মাসব্যাপি ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় শুরু করেছে ছাত্রলীগ


প্রতিনিধি প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২৪, ১১:০৬ অপরাহ্ণ
মাসব্যাপি ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় শুরু করেছে ছাত্রলীগ

বাহাদুর আলম,ব্রাহ্মণবাড়িয়া:পবিত্র মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপী ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (১২ মার্চ) বিকেল ৩টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রথম দিনে ন্যায্য মূল্যের পণ্যের মধ্যে রয়েছে, তেল, ডাল, চিনি, পে পেঁয়াজ, ছোলা বুট। রমজানের প্রথম দিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ন্যায্য মূল্যে এসব পণ্য সামগ্রী বিক্রয় করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া আদালতের পিপি মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, সদর উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এইচ মাহবুব আলম, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন প্রমূখ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন জানান, নিম্ন আয়ের হতদরিদ্র ও সাধারণ মানুষের কথা চিন্তা করে রমজান মাস জুড়ে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু হয়েছে। শহরের দক্ষিণ প্রান্ত কাউতুলী ও উত্তর প্রান্ত মেড্ডা এসব পণ্য সামগ্রী বিক্রয় করা হবে। প্রথম দিন ৫টি পণ্য বিক্রয় করা হচ্ছে। এরপর থেকে যুক্ত হবে চাল, আটা ও কিছু প্রয়োজনীয় সবজি।