মুন্সীগঞ্জে ইয়াবা পাচার করতে এসে ৫ রোহিঙ্গা আটক!


প্রতিনিধি প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৪, ১০:১৫ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে ইয়াবা পাচার করতে এসে ৫ রোহিঙ্গা আটক!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে শপিং ব্যাগে করে ইয়াবা পাচাঁর করতে এসে ৫ রোহিঙ্গা নাগরিক আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, সালামত উল্লাহ (১৮), মো. আইয়াজ (৩২), জেসমিন নুর (২৬), আয়শা (২০) ও রোজিনা (১৮)। এরা সকলেই কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প ২৪ এর অস্থায়ী বাসিন্দা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর তাদের আদালতে আনা হলে মুন্সীগঞ্জ আমলি আদালত ১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পেট্রোল পাম্প এলাকা থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পরিদর্শক মো. রফিক এসব তথ্য নিশ্চিত করে জানান, আটক রোহিঙ্গাদের সাথে থাকা লাল এবং নীল রংয়ের শপিং ব্যাগের ভিতরে ৮০ পোটলা ইয়াবা এবং তাদের দুইটি হাত ব্যাগের ভিতরে ৫৪ টি কালো রংয়ের ইয়াবার পোটলা ও ২৭টি কমলা রংয়ের ইয়াবার পোটলার মধ্য থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লাখ ১৫ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, ইয়াবা পাচাঁর করার উদ্দেশ্যে তারা মুন্সীগঞ্জে এসেছিলো। তিনি আরো জানান, এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মুন্সীগঞ্জ কোট পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, আটকৃত আসামিদের সন্ধ্যার পরে আদালতে আনা হলে মুন্সীগঞ্জ আমলি আদালত ১ এর বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০