
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণ শ্রী কল্যাণ চক্রবর্তীর উপস্থিতিতে শিবঠাকুর প্রতিষ্ঠার মাধ্যমে মন্দিরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মন্দিরের উপদেষ্টা লক্ষণ দেবনাথ ও সজল গোস্বামী, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, সহসভাপতি প্রশান্ত চন্দ্র দাস, কোষাধ্যক্ষ বিপ্লব দেবনাথ, সদস্য অ্যাডভোকেট প্রদীপ পাল, ইলা দত্ত, তৃষ্ণা দত্ত, প্রাণনাথ দাস, নীলরতন সরকার ও শংকর দাসসহ এলাকার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ উপস্থিত ছিলেন। গত সপ্তাহে কাজ শেষ হওয়ায় পঞ্জিকার তিথি অনুযায়ী আজ শিবঠাকুর প্রতিষ্ঠা করা হয়।
সরে জমিনে দেখা গেছে, মন্দিরটির পাশেই ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষাকালী মন্দির রয়েছে, যা ১৮৫০ সালে প্রতিষ্ঠিত বলে জানা যায়। মন্দিরটি ২০০২ সালে সংস্কার করা হয়। নতুন শিব মন্দির স্থাপনের ফলে এলাকাবাসীর ধর্মীয় কার্যক্রম আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
শ্রী শ্রী রক্ষাকালী ও শিব মন্দিরের সভাপতি নিপেন্দ্র নারায়ণ দত্ত বলেন, শিবরাত্রি উপলক্ষে ভক্তদের দূরে যেতে হতো। তাদের সুবিধার কথা বিবেচনায় এনে এই মন্দির নির্মাণ করা হয়েছে।
সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ জানান, ভক্তদের সহযোগিতায় এক বছর ধরে নির্মাণকাজ শেষে আজ পূজার মধ্য দিয়ে শিবঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে। ভবিষ্যতেও এখানে নিয়মিত ধর্মীয় কার্যক্রম পরিচালিত হবে।
আপনার মতামত লিখুন :