
রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরে জেলা পর্যায়ে ৫২-তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ২০২৪ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা স্টেডিয়ামে সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয় । জেলার সদর,গাংনী ও মুজিবনগর উপজেলায় যারা বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে তারা জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।২ দিন ব্যাপী জেলাতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। জেলা শিক্ষা অফিসার আব্বাসউদ্দিন এর সভাপতিত্বে এবং জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক ওয়াসিম আকরাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান , বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম নাজমুল হক ও অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) লিউজা উল জান্নাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আরিফুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার আনারুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার মুজিবনগর হাসনাইন করিম ও নজরুল শিক্ষা মন্জিলের প্রধান শিক্ষক সানজিদা খাতুন।
অনুষ্ঠানে জেলা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবর্গ বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরন করেন।
আপনার মতামত লিখুন :