রৌমারীতে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ


জবি প্রতিনিধি প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
রৌমারীতে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন গ্রামের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু ও এম ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম ও তাঁর সহপাঠীদের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, গরুর মাংস, সেমাই, চিনি ও তেল। প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে এসব উপহার পৌঁছে দেওয়া হয়।

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ

উপহার বিতরণ শেষে আশরাফুল ইসলাম বলেন, ছোট পরিসরের এ উদ্যোগের মাধ্যমে কিছু অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফোটানোর চেষ্টা করা হয়েছে। সমাজের সচ্ছল মানুষদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জকসু নির্বাচনে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের জয়

তিনি আরও জানান, এ কার্যক্রম বাস্তবায়নে তাঁর সহপাঠী মাসুদ রানা, আমিনুল, শাফিউল ও এমদাদুলসহ ফাউন্ডেশনের সদস্যরা সহযোগিতা করেছেন।

সংগঠনটির সদস্যরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০