
মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আব্দুর রহিম (৫৫) শেখপুর গ্রামের বাসিন্দা। আহত সাইফুল ইসলাম মানিক (১৯) চরশাহী ইউনিয়নের বাসিন্দা।
লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ: ছোট বোনের পর মারা গেলেন বড় বোনও
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া ও শেখপুর গ্রামের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরে নির্বাচন পরবর্তী জেলা জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন
এ সময় পথচারী আব্দুর রহিমের পায়ে গুলি লাগে। একই ঘটনায় মানিক নামে এক যুবককে মারধর করে আহত করা হয়।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মানিককে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :