শিলাইদহ কুঠিবাড়িতে তিন দিনের রবীন্দ্র জয়ন্তী উৎসব


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ৭ মে, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ ১১
শিলাইদহ কুঠিবাড়িতে তিন দিনের রবীন্দ্র জয়ন্তী উৎসব

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজন ঘিরে রবীন্দ্রপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

জেলা প্রশাসন জানায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক প্রদর্শনী ও গ্রামীণ মেলার আয়োজন থাকবে। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে।

কুষ্টিয়ার লাহিনীতে মার্সেল শোরুম উদ্বোধনে শোভাযাত্রা

রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি ও ব্যবসায়িক কাজের সূত্রে বারবার কুষ্টিয়ায় আসতেন। শিলাইদহ কুঠিবাড়িতে বসেই তিনি ‘গীতাঞ্জলি’ কাব্য রচনা করেন, যা তাঁকে নোবেল পুরস্কার এনে দেয়। এ ছাড়া এখানেই তিনি জাতীয় সংগীতসহ বহু কালজয়ী সাহিত্যকর্ম রচনা করেন। কুঠিবাড়িতে এখনো কবির ব্যবহৃত নানা স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে।

এবারের আয়োজন উপলক্ষে কুঠিবাড়ি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়ন ও রং করার কাজ সম্পন্ন করেছে প্রশাসন।

রবীন্দ্রপ্রেমীরা বলছেন, কবির স্মৃতিবিজড়িত জিনিসপত্র সংরক্ষণ, কুঠিবাড়ির অবকাঠামো উন্নয়ন এবং আয়োজনকে আরও জাঁকজমকপূর্ণ করার উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শন নিয়ে গবেষণার জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও জানিয়েছেন তাঁরা।

কুষ্টিয়ায় ৩২ ঘণ্টা পর পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

শিলাইদহ কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল-আমিন বলেন, কবির গান, কবিতা ও সাহিত্যকর্মকে ঘিরে এবারের অনুষ্ঠান সাজানো হয়েছে। অতীতের চেয়ে ভালো আয়োজন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বাড়িয়ে শিলাইদহ কুঠিবাড়িকে পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০