
শনিবার (২৫ জুলাই) ফেনী গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, গত দুই দশকে একটি দল এককভাবে সম্পদ সৃষ্টি করে তা লুটপাট করেছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। সরকারি কর্মকর্তাদের দিয়ে সম্পদ সৃষ্টি সম্ভব নয়; এ জন্য বেসরকারি উদ্যোগ ও বিনিয়োগকে উৎসাহিত করতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের উন্নয়নে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি অপরিহার্য। কর্মসংস্থানের সুযোগ বাড়ানো না গেলে চুরি, ডাকাতি, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার কমানো সম্ভব হবে না।
নবনির্বাচিত পরিচালক মুশফিকুর রহমান পিপুলের সভাপতিত্বে এবং পরিচালক জিয়া উদ্দিন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি), সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু, জেলা প্রশাসক মনিরা হক, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, এফবিসিসিআইয়ের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদ এবং সাবেক সহসভাপতি জাফর উদ্দিন আহমদ।
আপনার মতামত লিখুন :