সিলেটের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর বর্ণাঢ্য জীবন ও পথচলা


প্রতিনিধি প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ
সিলেটের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর বর্ণাঢ্য জীবন ও পথচলা

মোঃ আব্দুল কালাম নিজস্ব প্রতিবেদক, সিলেট।। সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসনিক দায়িত্ব গ্রহণের মাধ্যমে সিলেটের নগর রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন আব্দুল কাইয়ুম চৌধুরী।

এখন থেকে তিনি সিলেটের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে মেয়রের সমমর্যাদায় কাজ করবেন।

জানা যায়, আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের এক ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম সাবাব মিয়া চৌধুরী এবং মাতা ফয়জুন নাহার ।

পারিবারিকভাবেই তিনি সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে নিবিড়ভাবে যুক্ত।

জীবনে আব্দুল কাইয়ুম চৌধুরী একজন সফল আইনজীবী এবং সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য।

 আব্দুল কাইয়ুম চৌধুরী বর্তমানে সিলেট জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি ছাত্রদল ও যুবদলের রাজনীতির মাধ্যমে তৃণমূল থেকে উঠে আসেন।

 ২০২২ সাল থেকে তিনি বিএনপির জেলা সভাপতি হিসেবে সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রাখছেন । ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন এবং গত ৪ আগস্ট আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে আহত হয়েছিলেন।

 ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট জেলার ৬টি আসনের জন্য দলীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেন।যেখানে তাঁর নেতৃত্বে ৫টি আসনে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বিজয়ী হয়।

সিলেটের সাধারণ নাগরিক ও রাজনৈতিক মহলে আব্দুল কাইয়ুম চৌধুরীর এই নিয়োগ ইতিবাচক সাড়া ফেলেছে। দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় তিনি সিসিক-কে একটি মডেল প্রতিষ্ঠানে রূপান্তর করবেন বলে নগরবাসী প্রত্যাশা করেন।