৪৮ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৯ কোটি টাকা


শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
৪৮ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৯ কোটি টাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েপদ্মা সেতুতে মাওয়া প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। টানা ছুটির তৃতীয় দিনেও বড় ধরনের যানজট দেখা যায়নি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় সেতুর উভয় প্রান্ত দিয়ে ৮০ হাজার ৪০২টি যানবাহন পারাপার হয়েছে। এতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় হয়েছে। সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তপশিল ঘোষণা

তিনি বলেন, এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ থাকলেও তা নিয়ন্ত্রণে রয়েছে। বড় যানবাহনের জন্য ৭টি এবং মোটরসাইকেলের জন্য ৩টি পৃথক টোল কাউন্টার চালু থাকায় দ্রুত টোল আদায় করা সম্ভব হচ্ছে।

সেতু এলাকায় ১৮১টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে, ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি টিপু সম্পাদক গুলজার

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যাত্রী হয়রানি রোধ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে টহল জোরদার করা হয়েছে।

তিনি জানান, পর্যাপ্ত প্রস্তুতির কারণে এখন পর্যন্ত বড় কোনো সমস্যার সৃষ্টি হয়নি। নির্বিঘ্ন যাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০