‘আয়কর সনদপত্রে সন্দেহ’, সাময়িক বহিষ্কার দলিল লেখক 


প্রতিনিধি প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৪, ১:২৯ অপরাহ্ণ
‘আয়কর সনদপত্রে সন্দেহ’, সাময়িক বহিষ্কার দলিল লেখক 

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী প্রতিনিধি:জামালপুরে সরিষাবাড়ীতে ‘ষ্ট্যাম ভেন্ডার ও দলিল লেখক’ সোহেল রানা নামে এক জনকে ‘শোকজ’ করেছেন সাব-রেজিস্ট্রার অফিস। এদিকে পাঁচ কার্য দিবসের মধ্যে তার কাছে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) এর জবাব চেয়েছেন সাব-রেজিস্ট্রার।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার কর্মকর্তা মহসীন উদ্দিন আহমেদ।

সাব-রেজিস্টার কার্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে দলিল লেখক সোহেল রানা একটি দলিল সম্পাদন করার জন্য যাবতীয় কাগজপত্র সাব রেজিস্ট্রারের সম্মুখে পেশ করেন। সাব-রেজিস্ট্রার সকল কাগজপত্র দেখে আয়কর সনদপত্রটি সঠিক নয় বলে সন্দেহ পোষণ করেন রেজিস্টার কতৃপক্ষ। পরে সাব-রেজিস্টার দলিলটি সম্পাদন না করে দলিল লেখককে সনদপত্রটি সঠিক করে আনতে বলেন। এ-সময় দলিল লেখক ক্রেতার পক্ষে নানা ভিআইপি পরিচয় তুলে ধরেন এবং বলেন ক্রেতা একজন প্রভাবশালী ও রাষ্ট্রদূত। পরে দলিল লেখকের এসব অস্বাভাবিক কথাবার্তা শুনে সাব রেজিস্টার দলিলটি সম্পাদন না করে রেখে দেন। পরে অফিস সময়ের বুধবার বিকালে বেলায় দলিল লেখক সোহেল রানাকে শোকজ করেন সাব-রেজিষ্টার কতৃর্পক্ষ।

এ-ঘটনায় অভিযুক্ত দলিল লেখক সোহেল রানা বলেন, ‘আয়কর সনদপত্রটি সঠিক ছিল। তিনি অনলাইনে সার্চ দিয়ে পাননি বলে সনদপত্রটি বাতিল করেছেন। এতে আমি বিচলিত নই। আমাকে শোকজ করা হয়েছে। এর জবাব আমি ৫ কার্যদিবসের মধ্যেই প্রদান করবো। তবে দলিল লেখক সোহেল রানা শোকজ এর বিষয়টি তিনি প্রথমে স্বীকার করতে চাননি পরে স্বীকার করেছেন।

এ-ব্যাপারে সাব-রেজিস্ট্রার কর্মকর্তা মহসীন উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আয়কর সনদপত্রটি দেখে আমার কাছে সন্দেহ হয়েছে। পরে অনলাইনে সার্চ দিয়ে না পেয়ে দলিলটি সম্পাদন স্থগিত রাখি। তখন তিনি আমাকে ক্রেতার ভিআইপি পরিচয়ে দলিলটি সম্পাদন করাতে চান। যেটি সম্পূর্ণ আইনের চোখে অন্যায়। তিনি সরকারি কাজে সহযোগিতা না করে উল্টো চাপ প্রয়োগ করেছেন। তাই তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০